প্রথমে ই ক্ষমা চেয়ে নিচ্ছি ইলিগাল প্রিন্টে মুভি দেখে সেই মুভি নিয়ে আবার রিভিউ লিখার জন্য।
এমন নাহ যে ইংলিশ, হিন্দি কোন পাইরেটেড মুভি দেখি নাহ, তবে সেগুলোর জন্য আফসোস লাগে নাহ, কারন অগুলো আমাদের দেশি সিনেমা নাহ, তাই ওদের বাঁশ দিতে মন্দ লাগে নাহ :3
অনেক দিন পর কোন বাংলা মুভি নিয়ে খুব বেশি উচ্ছ্বাসিত ছিলাম, কিন্তু পোড়া কপাল আমাদের যারা বাহিরে থাকি, তাই পাইরেটেড মুভি ই আমাদের সম্বল।
যাই হোক মুভির কাহিনীর প্রধান চরিত্র শরাফত করিম আয়না, যে টাকার বিনিময়ে অন্যের হয়ে জেল খাটে। জী হ্যাঁ এটা ই কাহিনীর মেইন থিম। তবে অভিনেতা যখন চঞ্চল চৌধুরী,
তখন কাহিনী দেখার মজা ই আলাদা।
আয়নার মা যাত্রা দলে কাজ করতো, তার থেকে ই আয়নার অভিনয়ের হাতে খড়ি। ঘটনা চক্রে প্রথম বার ভাড়াতে জেল খাটে অন্যের হয়ে, তারপর থেকে হতে থাকে নিয়িমত।
প্রতি বার নতুন নতুন কেস, নতুন নতুন চরিত্র,নতুন নতুন এক্সপেরিমেন্ট। আয়না হয়ে উঠে অন্য এক আয়না।
আর নায়িকার পার্ট টা এখানে তেমন একটা আহামরি কিছু ছিল নাহ, খালি নবাগত হিসেবে একটু তুখোড় ছিল।
তবে সব সময় ই দিন সবার সমান যায় নাহ।
একবার আয়না ফেঁসে যায় মহা মুসিবতে। যার হয়ে জেল খ্যাঁটতে গিয়েছিলো, তার হয়ে যায় ফাঁসি।
সেই ফাঁসি থেকে কি আয়নার রেহাই হয়েছিলো? হলে, কেমন করে? আর নাহলে কেন নাহ?
জানতে হলে দেখতে হবে আয়নাবাজি মুভি টি।
মুভি লিঙ্কঃ আপাতত পাইরেটেড লিংক হাতে আছে, তাই শেয়ার করছি নাহ, ভালো প্রিন্ট আসা মাত্র ই আপডেট করা হবে।
বাংলা মুভির সাথে থাকুন, হলে গিয়ে সিনেমা দেখুন।
হ্যাপি ওয়াচিং :)

রেটিং কত দিবেন?
উত্তরমুছুনস্বজনপ্রীতি বাদ দিয়ে।
৫ আর স্বজন প্রীতি করলে ৬! পাব্লিকের হাইপে মুভির ওভার রেটিং হই গেছে
মুছুনমুভি দেখি নি, কোথায় যেন হাল্কা পড়েছিলাম জর্জ মিয়া কাহিনী আছে। আর সামাজিক মিডিয়ার হাইপের কারণে আগ্রহও কমে গেছে। এই হাইপ জিনিসটা আগ্রহ কমিয়ে দেয়।):
মুছুনযেকোনো কিছু হাইপে উঠলে আমি খুব মনোযোগ দিয়ে তা দেখার চেষ্টা করি এন্ড চিন্তা করি যে এতো হাইপ কিল্লাই! তাই আয়নাবাজি ও দেখলাম এন্ড বরাবরের মত ই বুঝতে পারলাম বাংঙ্গালি যে কখন কোথায় উত্তেজিত হয়ে যায় তা আল্লাহ ই মালুম :3
মুছুনঅজ্ঞাতনামা দেখে রিভিউ দিয়েন।
মুছুনদেখেছি ফেলেছি, তবে রিভিউ লিখা হয় নাই, তবে লিখা উচিৎ, যেহেতু আয়নাবাজি নিয়ে লিখেছি, দেখি ক্রিসমাস বন্ধে ই লিখে ফেলবো :)
মুছুনএখন অবশ্য হাইপ চলছে পাইরেসি নিয়ে। :3
উত্তরমুছুনপাইরেসি কে আমি সাধুবাদ জানাই, নাহলে ভাবতাম কি না কি মিস করে ফেললাম :/
মুছুন