প্রেম কি জিনিষ! খায় নাকি মাথায় দেয় -_-

প্রেম, ভালোবাসা আবেগ সম্পূর্ণ জিনিষ টা ই একটা ধোঁকা, ক্ষণিকের ব্যপার। আমাদের শরীরের শারীরবৃত্তীয় কার্যকলাপ সম্পাদন করার জন্য বিভিন্ন রকম হরমোন দায়ী। এই প্রেম/ ভালোবাসার
জন্য ও কিছু হরমোন দায়ী। যতক্ষণ এই হরমোন কাজ করছে বা রিলিজ হচ্ছে ততক্ষণ ই ভালোবাসা উপচে পরছে, তারপর ই হাওয়া।  
প্রথম পর্যায়ে যখন কোন একটা ছেলে/ মেয়ে প্রেমে পরে, সেটা প্রথম দেখায় হোক বা অনেক কাহিনী কিরিঞ্ছি করার পর ই হোক হার্ট অতিরিক্ত বিট করা শুরু করে। এই জিনিষ টা লক্ষ্য করা যায় পছন্দের মানুষটা কাছে দিয়ে হেটে গেলে, দূর থেকে দেখলে বা মনে পরলে। তখন এই হার্ট বিট কে ব্যালেন্স করার জন্য মস্তিস্ক ডোপামিন হরমোন রিলিজ করে। এই হরমোন কে প্লেসার কেমিক্যাল ও বলা হয়। এর ফলে আপনার মাঝে কিছু আনন্দ বা শান্তির অনুভূতি শুরু হবে।
এই অবস্থায় Norepinephrine নামক আরও একটি হরমোন নিঃসরণ হবে যেটা আপনার হার্ট বিট কে গতিশীল করবে এন্ড আপনার অন্য নার্ভ গুলো কে উত্তেজিত করবে। যার ফলে আপনি নিদ্রাহিনতা অনুভব করবেন, খাবারের প্রতি অরুচি অথবা বিষণ্ণতা অনুভব করবেন।
এই Dopamine & Norepinephrine হরমোন এর ককটেল হচ্ছে সব নষ্টের গোঁড়া।
পরবর্তী সময়ে আপনার কফিনে পেরেক দেয়ার জন্য মস্তিষ্ক নিঃসরণ করে থাকে estrogen & testosterone যা আপনাকে নেক্সট জেনারেশান তৈরি করার জন্য ট্রেনিং দিবে ;)
বাই দ্যা রাস্তা, আপনারা খাইতে,বসতে, ঘুমাতে উনারে নিয়া যে দিবা স্বপ্ন দেখেন ওটার জন্য দায়ী হচ্ছে serotonin হরমোন। বডি তে serotonin এর লেভেল কমে গেলে মানুষ obsess হয়ে যায় এন্ড এটা একটা রোগ যার নাম হচ্ছে obsessive-compulsive disorders। এই অবস্থায় ডাক্তার দেখাই মেডিসিন নেয়া দরকার :3 বুঝা গেলো ব্যপার টা?
ফুট নোটঃ যেহেতু হরমোন যেকোনো সময় যতবার খুশি নিঃসরণ হতে পারে, তাই প্রথম লাভ বা প্রেম জীবনে একবার ই আসে এই টাইপ ডায়ালগ পুরা ই ভুয়া। আর যারা বলে যে ওরে ভুলতে পারছি নাহ ওটার কারন হচ্ছে নির্দিষ্ট কিছু হরমোন পরিমানে কম থাকা। তার জন্য নিকটস্থ ফার্মেসী তে যোগাযোগ করুন।
সাজেসানঃ কাও কে ভালোবাসা যেমন সহজ কাজ, তার থেকে ও বেশি সহজ হচ্ছে টাকে ভুলে যাওয়া। জাস্ট আপনাকে জানতে হবে কোন হরমোন টা কম বেশি আছে এন্ড কি করলে ওগুলো এডজাস্ট করা যাবে :) যা করতে পারেনঃ ১৪ ফেব্রুয়ারি গি,এফ থাকলে মজা করেন, নাইলে মুড়ি খাইতে খাইতে মুভি দেখেন। হেভ ফান :)
সবাই কে ভালোবাসা দিবসের শুভেচ্ছা <3

মন্তব্যসমূহ