বন্ধু মিশকাতের অনুরোধে এই মুভি দেখতে বসা। যদিও এই পর্যন্ত সব বাকোয়াস মুভি ই সে সাজেসান করেছে আমাকে। যে সব মুভি দেখে হেতের মনে হয়েছে টাইম নষ্ট, সেই সব মুভির নাম ই আমাকে বলে -_-
এমনি তে তামিল, মারাঠি, মালায়াম মুভি আমি দেখি নাহ, ওদের হিব্রু ভাষার কারণে, তবে মাঝে মাঝে দেখা হয়ে যায় যদি হিন্দি ডাবিং থাকে।
যদিও এই মুভির কোন হিন্দি ডাবিং নাই, তবে ইংলিশ সাব টাইটেল ছিল।
এতো কিছুর পর ও মুভি টা দেখতে বসলাম কারন মুভি টা শুরু হয়েছিলো ক্রিকেট ম্যাচ দিয়ে এন্ড টিনেজ প্রেমের কাহিনী। একটু ভিন্ন ধারার কাহিনী।
যথারীতি অন্য সব প্রেম কাহিনির মত এই কাহিনী তে ও একজন ধনীর দুলালি আর একজন ফুতপাতের কেরানী। জী হা, মুভি তে নায়িকা একজন বিশাল মাপের ধনীর দুলালি, আর ছেলে হচ্ছে জেলের ছেলে প্লাস নিজে একজন গ্যারেজ মেকানিক।
মুভির প্রধান আকর্ষণ ছিল কলেজ পড়ুয়া নায়ক- নায়িকা, যারা মাত্র সদ্য হাই স্কুল পাস করেছে। বুঝতে ই পারছেন টিনেজ প্রেম।
যাই হোক ছেলে অনেক ট্রাই করে মেয়েকে পটাতে, শেষ পর্যন্ত আবিষ্কার করে মেয়ে ছেলের থেকে এক কাঠি সরেস।
অতঃপর ওদের প্রেম হয়ে যায়, তবে সব মুভির মত ই এখানে ভিলেন মেয়ের বাবা এন্ড ভাই, ওরা মেনে নিতে পারবে নাহ এই সম্পর্ক ।
তাই বলে কি প্রেম থেমে যাবে?
নাহ।
ছেলে মেয়েকে নিয়ে শহর থেকে পালিয়ে যায়। তারপর শুরু হয় অন্য রকম এক জীবন যুদ্ধ। খাট্টা মিঠা প্রেমে আর সংগ্রাম নিয়ে এগিয়ে যায় ওদের গল্প যতদিন পর্যন্ত নাহ সেই দিন আসে।
কোন দিনের কথা বলেছি, ওটা মুভি না দেখলে বুঝতে পারবেন নাহ।
তাহলে সেই দিন দেখতে হলেও আপনার এই মুভি টা দেখা উচিৎ।
তাছাড়া কেউ যদি টিনেজ প্রেম করে থাকেন, তাহলে আপনার হারানো অতীত খুঁজে পাবেন এই মুভি তে। আর যদি কেউ পালাই গিয়ে থাকেন, তাহলে এই মুভি আপনার জন্য সোনায় সোহাগা।
মুভি লিংকঃ https://www.youtube.com/watch?v=wWfwaYcuypM
হ্যাপি ওয়াচিং :)

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন