রাত ৪.৫২ বাজে।
বাহিরে হালকা বৃষ্টির আভাস, শীতল হাওয়া দিচ্ছে। আমি হাতে আগুনের টুকরা নিয়ে জানালার বেল্কনি তে পা ঝুলিয়ে বসে আছি। আমার বাসার আই রুমে বিশাল ২ পাল্লার জানালা। দেশের মত এইসব জানালায় গ্রিল নাই। তাই ইচ্ছা হলে ই কার্নিশে উঠে পা ঝুলিয়ে বসা যায়। হালকা শীতল হাওয়া, গভীর রাত, সাথে শিরোনামহীনের ভবঘুরে মেঘ গান।
নাহ, লাইফ টা খুব একটা খারাপ নাহ। হাজার সমস্যা আছে, তাই বলে কি নিজের জন্য একটু সময় বের করা যাবে নাহ? অবশ্যই যাবে, লাইফ ত আর কলকব্জার জীবন নাহ, মাঝে মাঝে ব্রেক নেয়া দরকার, হোক নাহ সেটা গভীর রাতে।
তবে সুবিধা হচ্ছে কেউ দেখার নাই, কেউ কিছু বলার নাই। আমার মনে হয় নাহ আমার সিটি তে আমি ছাড়া আর কেউ জেগে আছে। আকাশের তারা দেখতে ইচ্ছা করছে, তবে সব ইচ্ছা পূরণ হয় নাহ।
একা একা থাকলে ই দেশের কথা মনে পরে। আজ সব কয়টা এয়ার লাইনের সাইট ঘুরে আসলাম। ভাবতেছি একটা ঝাঁপ দিবো কিনা। অনিস্থিত একটা সময় যাচ্ছে। একদিকে টাকা, অন্য দিকে ভালবাসা। জানি নাহ শেষ পর্যন্ত কার জয় হবে। তবে এখন পর্যন্ত ভালবাসা ই এগিয়ে আছে।
সব কিছু ঠিক থাকলে অক্টোবরে একটা উড়াল দিবো। খুব অস্থির লাগছে ইদানিং। দেখি দেশ থেকে পেইন খেয়ে আসলে যদি একটু ভালো লাগে।
শিরোনামহীনের আই গান টার লিরিক আসলে ই অসাম। কলিজা ধরে টান দেয়। সাথে ধোঁয়া নিয়ে মন্দ লাগছে নাহ, মনে হচ্ছে দিগুন হচ্ছে ইমোশান।
মেঘ ঝড়ে ঝড়ে বৃষ্টি নামে,
বৃষ্টির নাম জল হয়ে যায়
জল উড়ে উড়ে আকাশের গায়ে
ভালবাসা নিয়ে বৃষ্টি সাজায়
ইচ্ছেগুলো ভবঘুরে হয়ে, চেনা অচেনা হিসেব মেলা
ভালবাসা তাই ভিজে একাকার
ভেজা মন থাক রোদের আশায়
ইচ্ছে হলে ভালবাসিস, না হয় থাকিস
যেমন থাকে স্নিগ্ধ গাংচিল।
চুপি চুপি রোদ, উঁচু নীচু মেঘ, সারি সারি গাড়ি
দূরে দূরে বাড়ি………
নিভু নিভু আলো,চুপচাপ সব, কনকন শীতে
ছমছম ভয়……
সংলাপ সব পড়ে থাক, বৃষ্টিতে মন ভিজে যাক
ভালবাসা মেঘ হয়ে যাক
ঘূরে ঘূরে যদি, দূরে দূরে তবু, মেঘে মেঘে থাক ভালবাসা
ইচ্ছে হলে ভালবাসিস, না হয় থাকিস
যেমন থাকে স্নিগ্ধ গাংচিল।
মেঘ ঝড়ে ঝড়ে, জল উড়ে উড়ে
ভালবাসা তাই ভেজা মন থাক
ভালবাসা তাই ভিজে একাকার, ভেজা মন থাক রোদের আশায়
ইচ্ছে হলে ভালবাসিস, না হয় থাকিস
যেমন থাকে স্নিগ্ধ গাংচিল।
ঝিরিঝিরি হাওয়া, কৃষ্ণচূড়ায়
লাল লাল ফুলে ছুটে ছুটে চলা,………
আধো আলো ছায়া, গুনগুন গাওয়া
পুরোনো দিনের গল্প বলা……..
সংলাপ সব পড়ে থাক, বৃষ্টিতে মন ভিজে যাক
ভালবাসা মেঘ হয়ে যাক
ঘরে ফেরা পথে, নিরবে নিভৃতে, মেঘে মেঘে থাক ভালবাসা
ইচ্ছে হলে ভালবাসিস, না হয় থাকিস
যেমন থাকে স্নিগ্ধ গাংচিল।
যাই একটু ঘুমাতে চেষ্টা করি, নিজেকে মাঝে পেঁচা মনে হয়। সারারাত জেগে থাকি ম্যাক্সিমাম সময় ই। ফিশ নাম বদলাই পেঁচা রাখলে কিরাম হয়?
অনেক প্যাঁচাল করলাম আজকের জন্য।
ধন্যবাদ
পুরাতন ব্লগ থেকে নতুন করে প্রকাশ :)

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন